সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুর উইমেন চেম্বারের অভিষেক ও শপথ গ্রহণ

রংপুর উইমেন চেম্বারের অভিষেক ও শপথ গ্রহণ

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ দ্বি-বাষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কর্মকর্তা ও পরিচালকবৃন্দুদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু।

রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুর হোসেন, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলী আসাদ, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রংপুরের নারীরা আজ ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও নেতৃত্বের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্ব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com