সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রেডিও টুডে চ্যাম্পিয়ন, জিটিভি রানার্স আপ

রেডিও টুডে চ্যাম্পিয়ন, জিটিভি রানার্স আপ

ফাইল ছবি

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্ট- ২০১৭ এর ফাইনালে রেডিও টুডে চ্যাম্পিয়ন এবং জিটিভি রানার্স আপ হয়েছে। টুর্নামেন্টের সমাপনী দিন শনিবার বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল খেলায় রেডিও টুডে ২৫-১৯ ও ২৫-১৮ পয়েন্টে জিটিভিকে পরাজিত করে।

চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৩০ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দল ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজ মানি এবং উভয়দলের খেলোয়াড়রা ব্যক্তিগত মেডেল লাভ করেন। টুর্নামেন্টের সেরা আক্রমণাত্মক খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেডিও টুডের মোসকায়েত মাশরেক, টুর্নামেন্টের সেরা সেটাবার নির্বাচিত হয়েছেন রেডিও টুডের মাকসুদ-উন-নবী এবং টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন জিটিভির মেহ্দী আজাদ মাসুম। ফেয়ার প্লে ট্রফি লাভ করেন বিডিনিউজ২৪ ডটকম। এ আসরে ২৪টি মিডিয়া হাউস অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয়দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক    অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব (১) আশিকুর রহমান মিকু ও উপ-মহাসচিব (২) আসাদুজ্জামান কোহিনুর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বর্তমান আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন ও কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম। ভলিবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম ও সাহাবউদ্দিন সাহাব উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সেরা আক্রমণাত্মক খেলোয়াড়, সেরা সেটাবার ও সেরা ডিফেন্ডার নির্বাচনে পাঁচ সদস্যের জুরি বোর্ডের কমিটিতে ছিলেন ফজলুল হক, মফিজুল ইসলাম, মেজবা উদ্দিন, বিশ্বজিত ও ইতিলতা। উল্লেখ্য, ফেয়ার প্লে ট্রফি ও টুর্নামেন্টের সেরা আক্রমণাত্মক খেলোয়াড়, সেরা সেটাবার, সেরা ডিফেন্ডার এর পুরস্কারগুলো প্রদান করা হয় বাংলাদেশ অলিম্পিক  অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সৌজন্যে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com