সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সামসুজ্জামান সামু

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সামসুজ্জামান সামু

ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার শরিফুল ইসলামকে আহবায়ক ও সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন হয়। এতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে কেন্দ্রীয় সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে  মহানগর এবং জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন,বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে রংপুর জেলা তথা বিভাগকে ক্রিড়ার মান উন্নয়নে কাজ করার জন্য উদার্ত আহবান জানানো হয়।

  মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু রাজনীতির পাশাপাশি রংপুর বিভাগে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তার বিশেষ অবদান থাকায় এ সদস্য পদ পাওয়ার যোগ্য বলে বিশিষ্ট জনরা মনে করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com