সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১

প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।’

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com