সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।।

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এ তথ্য নিশ্চিত করেছেন গ্রাজের মেয়র এলকে কাহর। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত গ্রাজের ড্রেয়ারশু টজেনগাসে হাই স্কুলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত ৭ জন স্কুলের শিক্ষার্থী। এই ঘটনাকে মর্মান্তিক ট্রাজেডি বলে উল্লেখ করেছেন কাহর। তিনি জানিয়েছেন, নিহতের মধ্যে দুইজন বন্দুকধারীও রয়েছেন। যাদের একজন ওই স্কুলের শিক্ষার্থী। পুলিশের একজন মুখপাত্র ওআরএফ-কে বলেছেন, বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্কুলটি ওই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। গ্রাজও অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, যেটি রাজধানী ভিয়েনা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এদিকে পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শহরটির একটি সড়কে অভিযান চালাচ্ছে পুলিশি। এখনও কি কারণে হামলা হয়েছে তা নিশ্চিত করেনি তারা। স্কুলের ভবনটি পুলিশ খালি করে ফেলেছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাতান২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com