সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

 

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্টপোষকতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা (২০২৪-২৫) এর উদ্বোধন করা হয়।

  ২৩ এপ্রিলবুধবার সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয়  কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
অনুষ্ঠানে  রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজদি আলী বিপিএম,  রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, ক্রিকেট খেলা উপ কমিটির ভেনু ম্যানেজার মোঃ রুবায়েত হোসেন খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লিটন পারভেজ মান্না। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন খুলনা ডিভিশন বনাম ঢাকা ডিভিশন সাউথ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com