সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মিঠাপুকুরে নিখোঁজের একদিন পরে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নীলফামারীতে ১৩.৪২ গ্রাম হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার বদরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪ রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম রংপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন: ২০ বছরের পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম 
সারাদেশের মতো রংপুরও উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে।  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, সিটি বাজার থেকে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও জেলার সদস্য সচিব সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
এর আগে রংপুর প্রেসক্লাব চত্বরে বেলা ১১ টা থেকে জমায়েত হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজায় হামলা নয়, শান্তি চাই, মুক্ত ফিলিস্তন চাইসহ নানা শ্লোগান সম্বলিত ব্যনার হাতে নিয়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।
এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মাহিগন্জ কলেজ, সরকারি কলেজ ছাত্রদল নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়াও সোমবার দিনব্যাপী রংপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবরোধ, সমাবেশ, প্রতিবাদ মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com