সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
 গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ‘

 গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ‘

বাতায়ন-২৪.কম সিনিয়র করেসপনডেন্ট

 জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে গণ অধিকার পরিষদ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে পরিষদের রংপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ মানববন্ধন থেকে এই হুমকি দেয় দলটি। পাবলিক লাইব্রেরী মাঠ থেকে পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিবের নেতৃত্বে গণহত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে । মিছিলটি নগরীর সিটি বাজার ঘুরে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, জেলা সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক  শের ই খোদা আসাদুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি  আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান । ছাত্র অধিকার পরিষদের জেলা প্রতিনিধি ইমরান কবির, পরিষদের জেলা সদস্য হাজি মোহাম্মদ জামাল প্রমুখ।

এসময় হানিফ খান সজিব বলেন,  বিপ্লবের ৬ মাসেও গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি সরকার। শুরু হয়নি বিচার। এটা জুলাই বিপ্লবের সাথে প্রহসন। অবিলম্বে দাবি মান না হলে কঠোর আন্দোলনে যাবে বাংলার ছাত্র-জনতা।

বাতায়ন২৪.কম/সরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com