সংবাদ শিরোনাম :
রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা

রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

ঢাকায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তাকে গ্রেপ্তার বা দল থেকে বহিষ্কার না করায় সরকারের পদক্ষেপকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, একটি হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনায় শুধু সংসদ সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া যথেষ্ট নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও দলীয় শাস্তি হওয়া উচিত ছিল।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগ থেকে নির্বাচিত ১৪ জন সংসদ সদস্যসহ জামায়াতের মহানগর ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাড্ডার ঘটনা প্রসঙ্গে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্র কীভাবে গুঁড়িয়ে দেওয়া হলো? আইওয়াশ করার জন্য একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। বেআইনি কাজ করে একটি হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার শাস্তি কোথায়? তাকে কেন গ্রেপ্তার করা হলো না?’

বিমানবন্দরের অনিয়মের প্রতিবাদ করায় একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের অভিযোগ তুলে তিনি বলেন, ওমরাহ শেষে দেশে ফিরে বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও অনেকে লাগেজ পাননি। এ ঘটনার প্রতিবাদ করায় তদন্তের আগেই মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, সমস্যার সমাধান না করে বিরোধী দলের বিরুদ্ধে পুলিশ ব্যবহার করা হলে তা সরকারের জন্য শুভ হবে না।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, দেশে দখলদারি, চাঁদাবাজি, দলীয়করণ ও বৈষম্যের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় যে পরিস্থিতি ছিল, তা এখনো বহাল রয়েছে বলে তিনি দাবি করেন।

জামায়াতকে দমন করতে জেল-জুলুমের পথ বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে এটিএম আজহার বলেন, ‘জামায়াতে ইসলামীকে জেল-জুলুমের ভয় দেখিয়ে দমন করা যাবে না। আমরা অনেক জেল-জুলুম সহ্য করেছি। ১১ জন নেতা-কর্মী কারাগারে থেকে ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়েছেন।’

জুলাই আন্দোলনে নিহতদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত যাদের বিরুদ্ধে আদালতে সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নতুন করে গণভোট আয়োজনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদে ঐকমত্য হলেও এর বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন করে গণভোট আয়োজন জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এটিএম আজহার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সরকারের দ্বিমুখী নীতি পরিহারের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের উন্নয়ন বঞ্চনা ও বৈষম্য দূর করে অঞ্চলটিকে আধুনিক ও উন্নত বিভাগে রূপান্তরের লক্ষ্যে ২১ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিভাগের খনিজ সম্পদ উত্তোলন, সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়ন, গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়ন, প্রতিটি উপজেলায় রাস্তাঘাট, সেতু ও কালভার্ট উন্নয়ন, বিভাগের মহিলা কলেজগুলো সরকারীকরণ এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

এ ছাড়া প্রতিটি জেলায় আইটি পার্ক স্থাপন, বন্ধ চিনিকলসহ কলকারখানা চালু, গ্যাস নেটওয়ার্ক সম্প্রসারণ ও শিল্পকারখানায় গ্যাস সংযোগ, অর্থনৈতিক অঞ্চল (ইডিজেড) স্থাপন, বিএসটিআইয়ের স্থায়ী কার্যালয় স্থাপন, রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা এবং চিকিৎসাসেবার মান বাড়ানোর দাবি জানানো হয়।

দাবির মধ্যে আরও রয়েছে, দিনাজপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী নতুন বিষয় চালু, সৈয়দপুর টেক্সটাইল কলেজকে পূর্ণাঙ্গ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং পর্যাপ্ত আলুর কোল্ড স্টোরেজ স্থাপন।

সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, ৫ আসনের গোলাম রব্বানী,১ আসনের রায়হান সিরাজী, নীলফামারী-১ আসনের আব্দুস সাত্তার,২ আসনের আল ফারুক আব্দুল লতিফ, ৩ আসনের ওবায়দুল্লাহ সালাফী,৪ আসনের আব্দুল মুত্তাকিম, কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলাম,৪ আসনের মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা-১ আসনের মাজেদুর রহমান,২ আসনের আব্দুল করিম,৩ আসনের নজরুল ইসলাম লেবু এবং ৫ আসনের মো. আব্দুল ওয়ারেছসহ জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com