সংবাদ শিরোনাম :
রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান|| উপজেলা করেসপন্ডেন্ট বদরগঞ্জ, রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

রংপুরের বদরগঞ্জে বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা, ৫ লাখ টাকা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. মোবাশ্বের আলী ও এলাকাবাসী। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার দামোদরপুর ইউনিয়নের চম্পাতলী কালির ঘাট এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী মো. মোবাশ্বের আলী তার লিখিত অভিযোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দিলালপুর মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া ১১ শতক জমিতে দীর্ঘদিন ধরে বসতবাড়ি করে বসবাস করেছেন মোবাশ্বের আলী। চাকরির সুবাদে মো. জয়মুল হককে বাড়ি দেখাশোনার জন্য রেখে ঢাকায় চলে যান মোবাশ্বের। দীর্ঘদিন ঢাকায় চাকরি করে বাড়িতে আসলে। বাড়িতে ঢুকতে দেন না জয়মুল হক। বিগত সরকারের নেতাকর্মীদের সহযোগিতায় বসতবাড়ি দখল করে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মোবাশ্বর আলীকে।

মোবাশ্বর আলী বলেন, ইতি পূর্বেও তাকে একটি মিথ্যা মামলা দিয়ে ব্যাপক হয়রানি করেছে। তার বাড়িতে আশ্রিত জয়মুল হক

ওই সময় বদরগঞ্জ থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন সুরাহা পাননি। পরে আবারো ঢাকায় গিয়ে চাকরি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরোও বলেন, বসতভিটা ছেড়ে দেওয়ার জন্য তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে বসতবাড়ি ও জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগের পাশাপাশি তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

মোবাশ্বের আলী বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযোগে অভিযুক্ত মো. জয়মুলের বাড়িতে গেলে তাকে না পাওয়া যায়নি।একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন বন্ধ করে রাখেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বসতবাড়ির জায়গা মোবাশ্বের আলীর, তিনি এখন দখল পাচ্ছেন না। জোরপূর্বক ধরে আছে কিনা আমরা জানিনা। আমরা জেনেছি পূর্বে অনেক সালিশ হয়েছিল।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, বসতবাড়ি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com