সংবাদ শিরোনাম :
রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার

ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

দিনাজপুরের চিরিরবন্দরে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. শাহিনকে (৪৫) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন চিরিরবন্দর থানার ফলিমারী বজরারডাঙ্গা গুচ্ছগ্রামের মৃত রইস উদ্দীনের ছেলে। তিনি ওই নারীর চাচাশ্বশুর বলে জানিয়েছে এসআরবি -১৩, রংপুর।

এসআরবি-১৩ এর সহকারী মিডিয়া পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানায়, স্বামী মারা যাওয়ার পর ওই নারী দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। এজাহারের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে শাহিন ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন এবং পারিবারিক সহযোগিতাসহ নানা ধরনের প্রলোভন দেখাতেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শাহিন ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ডাকেন। তিনি ঘরের বাইরে বের হলে শাহিন তাকে জোর করে বাড়ির খড়ির ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে শাহিন ওই নারীকে আরও একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৯ মার্চ মামলার অপর আসামি সুফিয়ান শাহিনের কথা উল্লেখ করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর ১১ এপ্রিল আরেক আসামি মেহেরাব আলী ওই নারীর বাড়িতে প্রবেশ করে আগের দুই আসামির কথা বলে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এসব ঘটনায় ভুক্তভোগী নারী গত ৯ জুলাই চিরিরবন্দর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ১১।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবির গোয়েন্দা নজরদারি শুরু হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ দল অভিযান চালায়।

শুক্রবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব কুমার গোস্বামী আরও বলেন, গ্রেপ্তারের পর শাহিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com