সংবাদ শিরোনাম :
বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়: রংপুরে মহুবার রহমান কোল্ড স্টোরেজ ঘেরাও আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন
বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মোস্তাফিজুর রহমান |বদরগঞ্জ, রংপুর| প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মোস্তাফিজার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা গ্রামের আম্বিয়ার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার নিজেই ঘটনাস্থলে গিয়ে মোস্তাফিজারকে ইয়াবাসহ আটক করেন।

আটক মোস্তাফিজার রহমান রহমান বদরগঞ্জ উপজেলার ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর ডাক্তারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মোস্তাফিজারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকবিরোধী অভিযানে ওসির সরাসরি অংশগ্রহণে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com