সংবাদ শিরোনাম :
বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়: রংপুরে মহুবার রহমান কোল্ড স্টোরেজ ঘেরাও আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর |বাতায়ন২৪ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর কুকরুল এলাকার জিয়া খালে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

কর্মসূচিতে জেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন:

জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।

জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদাৎ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রজব আলী সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক মানিক, সদস্য মুনসুর আলম ও জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

পোনা অবমুক্তকরণ শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ইতিহাস ঐতিহ্য ও গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

এইচআরবি /বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com