সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের

প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম 

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যাশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করলেন রংপুর মহানগর বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে জেলা বিএনপির আহবায়ক ও রংপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। এসময় সেখানে ঘোড়ার গাড়িতে উঠেন আহবায়ক ও সদস্য সচিব। তারা বিভিন্ন শ্লোগান দেন। পরে জীবন বীমার মোড়, জাহাজ কোম্পানী পায়রা চত্বর হয়ে মিছিলটি নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। এসময় নেচে গেয়ে উল্লাস করেন নেতাকর্মীরা।

এর আগে দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন তারা। সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের নেৃতত্বে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ পার্টি অফিস থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। দাবনাল মোড়, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, কৈলাশরঞ্জন মোড়, সিটি মোড় হয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরী মাঠে। এসময় নেতাকর্মীরা “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া অমর হোকসহ বিভিন্ন শ্লোগান আর বাদ্য যন্ত্রের তালে তালে আনন্দ আড্ডায় মেতে উঠেন।

তারা বলেন, ১৭ বছর পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করার সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করবে বিএনপির প্রতিটি নেতাকর্মীরা।

 

এইচআরবি / বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com