সংবাদ শিরোনাম :
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা বেরোবির ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তার দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আইনজীবী আলিফ হত্যা মামলা তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল বেরোবিতে দুই দফা দাবি আদায়ে ছাত্রদল নেতার স্মারকলিপি রংপুরে টিবিসির পন্য কালোবাজারে বিক্রির মামলায় ডিলারের ১৪ বছরের কারাদন্ড ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা

আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট| দিনাজপুর| বাতায়ন২৪ডটকম

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন পার্কে, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে বিরামপুর পৌর শহরের এ্যাকুয়াথিম পার্কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন বলেন, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছে। আজ সেখানে অভিযান চালিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। উপস্থিত কাউকে পাওয়া যায়নি তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। পার্কে ৮টি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com