সংবাদ শিরোনাম :
সেবার ক্ষেত্রে অভিজ্ঞতার চেয়ে দেশপ্রেম এবং ঈমান-আকিদা বেশি জরুরি -পুলিশ কমিশনার বর্ষার পরে শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকরভাবে শুরু করা হবে : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী রংপুরে সার ব্যবস্থাপনা সভা: সংকট না থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রংপুরে আলুভর্তি ট্রাক চাপায় স্ত্রী নিহত স্বামী আহত বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আমির হামজার গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের চেষ্টা শেষ হলো ৩ দিনের রংপুর বিভাগীয় স্কেটিং ক্যাম্প, সমাপনী দিনে বিতরণ করা হলো সনদ গুজব প্রতিরোধে শুধু টেকনিক্যালি নয় সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।”

এ সময় বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।”

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com