সংবাদ শিরোনাম :
পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রংপুরে আলুভর্তি ট্রাক চাপায় স্ত্রী নিহত স্বামী আহত বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আমির হামজার গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের চেষ্টা শেষ হলো ৩ দিনের রংপুর বিভাগীয় স্কেটিং ক্যাম্প, সমাপনী দিনে বিতরণ করা হলো সনদ গুজব প্রতিরোধে শুধু টেকনিক্যালি নয় সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে সরকার, ৫ মাসেই সীমাহীন ব্যর্থতা: নাহিদ ১৫ আগস্ট ঘিরে রংপুরে মহানগর পুলিশের বিশেষ মহড়া, নিরাপত্তায় সতর্ক অবস্থান
পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

পীরগাছা উপজেলা প্রতিনিধি (রংপুর) বাতায়ন২৪ডটকম 

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও সফল মৎস্যচাষি আব্দুল মতিন সরকারসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্যচাষিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতা ও হাঁড়িভাঙা খেলার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

হাবীব/বাতায়ন২৪ডটকম/এইচআরবি 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com