স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার গাড়ির কাচ ভেঙে গেছে। এছাড়া এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন আমির হামজা। পোস্টে লেখা হয়, “এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।”
তবে হামলার ঘটনায় বিস্তারিত কোনো তথ্য পোস্টে উল্লেখ করেননি তিনি। হামলার সময়, স্থান এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম