স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম
রংপুরের আলু ভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী লিজা নামে এক গৃহবধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্বামী।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে নয়টায় পীরগাছা উপজেলার মাহিগঞ্জ টু পাওয়াটানা কালিগঞ্জ-পাওটা না সড়কে এই দুর্ঘটনা হয়।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রাত সাড়ে নটার দিকে একটি আলু ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৪১৭৩) একটি মোটরসাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহত হন এবং স্ত্রী লিজা বেগম মারা যায়। স্বামী বাইক চালক শামীম গুরুতর আহত হন।
এ ঘটনায় ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। প্রয়োজনীয় মামলার প্রস্তুতি চলছে।
ওই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এউচআরবি/বাতায়ন২৪ডটকম