সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি
মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর| বাতায়ন২৪ডটকম 

রংপুরের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে করা বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা।

আজ ১২ আগস্ট (বুধবার) দুপুরে নগরীর টাউনহল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর বাজার, জাহাজ কোম্পানি মোড় ও স্টেশন রোড ঘুরে শাপলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে নগরীর প্রধান সড়কগুলো উত্তাল হয়ে ওঠে।

সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক এ টি এম আজম খান, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, “গত ৯ আগস্ট রংপুরে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষকে উদ্দেশ্য করে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে রংপুরের মানুষ জাতীয় পার্টি বা জামায়াতকে ভোট দেয়! আমরা এ বৈষম্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। রংপুরের মানুষ কি রাষ্ট্রীয় খাজনা ও ট্যাক্স দেয় না? জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে, তাই অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার না করলে রংপুরবাসীকে সাথে নিয়ে বাধ্য করা হবে।”

মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল বলেন, “মির্জা ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অন্যায়। রংপুরের মানুষ তাদের বিবেক ও আদর্শ দেখে নির্বাচনে সিদ্ধান্ত নেয়। বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরের বীর সন্তান শহীদ আবু সাঈদ জীবন দিয়েছেন। সেই রক্তের বদলা নিতে এবং রংপুরের সুষম উন্নয়ন ও বাজেট বরাদ্দের জন্য আন্দোলন চালিয়ে যাওয়া হবে।”

সমাবেশের সভাপতি ও মহানগর আমীর অধ্যাপক এ টি এম আজম খান বলেন, “৯ আগস্টের অনাকাঙ্ক্ষিত বক্তব্য সমগ্র রংপুর অঞ্চলের মানুষের রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আঘাত হানার সামিল। রংপুরের মানুষ কোনো বৈষম্য মেনে নেবে না। বিদ্যুৎ সংকট, অস্বাভাবিক ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি অনতিবিলম্বে এ আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করার জোর দাবি জানান।”

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল গনি, কোতোয়ালি থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়াসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com