স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন৩৪ডটকম
‘কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এনটিসিআরএ-তেই শিক্ষক নিয়োগ সনদ এবং নিয়োগের সুপারিশ রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই শ্লোগান দেয় তারা।

সোমবার (১০ আগস্ট) রাত ৯ টায় ক্যাম্পাসের মিডিয়া চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে, কোটা না কমিটি কমিটি কমিটি, কমিটির বিরুদ্ধে বোরোবি বেরোবি, কোটার বিরুদ্ধে বেরোবি বেরোবি। নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না চলবে না, কমিটির নামে বাণিজ্য চলবে না, চলবে না, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ২৪ এর জুলাই আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের সামসুর রহমান সুমন, রাষ্ট্র বিভাগের নয়ন মিয়া, সমাজ বিজ্ঞান বিভাগের আহসান হাবীব, ব্যবস্থাপনা বিভাগের সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের মকসুদল মমিন, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের আব্দুল কাদের প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর সভাপতিত্তে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তে এনটিআরসিএ এর কাছ থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ কেড়ে নেয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক কমিটির কাছে শিক্ষক নিয়োগগে বাণিজ্যিকভাবে ইজারা দেয়া হয়েছে। অবিলম্বে ওই সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা । বলেন, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে এই সরকারকে। কোটা ইস্যুতে হাসিনা পালাইছে। কমিটি ইস্যুতে বর্তমান সরকার প্রধানেরও পালানোর পথ তৈরি হয়েছে।
সমাবেশে শিক্ষার্থী ও সমন্নয়ক নয়ন জানান, বর্তমান সরকারও শিক্ষার্থীদের সাথে বেঈমানী করলো। কারণ এই সরকার বিগত সরকারের কাছে থেকে শিক্ষা নিলো না। বিগত সরকারকে শিক্ষার্থীদের সাথে পাঙ্গা নিতে গিয়ে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এই সরকার যদি সেরকম আবারও শুরু করে। তাহলে এই সরকারকে কিন্তু লন্ডনে পালিয়ে যেতে হবে। এটা সরকার যেন মাথায় রাখে।
নয়ন বলেন, ‘এনটিসিআরএ এর মাধ্যমে স্বচ্ছভাবে যে নিয়োগ হতো-বর্তমান সরকার সেই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা তাদের নিজস্ব রাজনৈতিক কমিটির হাতে তুলে দিতে চাচ্ছে। যা শিক্ষার্থী সমাজের জন্য অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হতে সামনে। এবং শিক্ষার্থীরা স্বচ্ছভাবে নিয়োগ পাবে না। আমরা চাই শিক্ষক নিয়োগের সুপারিশ কমিটি করবে এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির আগেই বাতিল করে এনটিসিআরএর মাধ্যমেই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে তদদিন পর্যন্ত আমরা ধাপে ধাপে এই কর্মসূচি চালিয়ে যাবো।
সমামা/বাতায়ন২৪ডটকম/এইচআরবি