সংবাদ শিরোনাম :
বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ

বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ

ছবিঃবাতায়ন

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আরবি ও কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট ২০২৬ (শনিবার) ২৫ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের সবক গ্রহণ করেছে

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার গুরুত্ব, ধর্মীয় জ্ঞান অর্জন এবং নৈতিক মূল্যবোধ চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত আরবি ভাষা ও পবিত্র কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

কুরআনের সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুলের পরিচালক জিয়াউল আহমেদ, মডার্ন রেসিডেন্সিয়াল স্কুলের মিজানুর রহমান, অভিভাবক আব্দুর রশিদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলেই হবে না; তাদের নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় একজন শিক্ষার্থীকে জ্ঞানী, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, ছোটবেলা থেকেই পবিত্র কুরআন ও আরবি শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের বিকাশ ঘটবে।

২৫ জন শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণের মধ্য দিয়ে তাদের ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। ভবিষ্যতেও বাংলা শিক্ষার পাশাপাশি আরবি ও কুরআন শিক্ষার এ কার্যক্রম আরও বিস্তৃত ও ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

মাহমুদ/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com