স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর| বাতায়ন২৪ডটকম
রংপুর শহরের এক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত চিকলী ওয়াটার পার্কে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর উদ্যোগে ব্যবসায়ীদের অংশগ্রহণে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাৎসরিক সেরা বিক্রেতাদের মধ্যে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে রংপুর মহানগর দোকান মালিক এসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক মো. মনোয়ার হোসেন রিপন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো: সাজ্জাদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (মার্কেটিং)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মাদ হাসানুজ্জামান চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার।

বক্তারা ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মনোয়ার হোসেন রিপন রংপুরের সকল ব্যবসায়ীকে ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় ইনোভারের রংপুর অঞ্চলের সম্মানিত পরিবেশক মো: জাহাঙ্গীর আলম, ডিভিশনাল সেলস ম্যানেজার বাবু মণ্ডল, রিজিওনাল সেলস ম্যানেজার মো: হাফিজ, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ জুবায়ের শফিকসহ গণ্যমান্য ব্যবসায়ী ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম