সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম|

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে পড়ে রোহান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) সকালে নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর দুপুরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের জালিয়াটারী এলাকায় ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রোহান উপজেলার বড়বিল ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে। সে মা রেজিয়ার সঙ্গে নানাবাড়ি বেতগাড়ীর শাতআনী এলাকায় থাকত।

স্থানীয়রা জানান, সকালে ঘাঘট নদীর পাড়ে খেলতে যায় রোহান। সকাল ৭টার দিকে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রাও শিশুটির সন্ধানে আশপাশের এলাকায় খোঁজ করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ঘাঘট নদীতে একটি শিশুর লাশ দেখতে পান। পরে লাশটি নিখোঁজ রোহানের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

রোহানের মা রেজিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকালে খেলতে গেছিল, ভাবছিনুং খেলা করে আবার বাড়ি আসবে। কিন্তু আমার বাবাটা আর ফিরিল না। কত খুঁজলাম, কত ডাকলাম কোথাও পেলাম না। পরে নদী থেকে আমার বাবার লাশ পাইছি। বাবারে, কেন গেলু তুই নদীত? এ বুকখান খালি করি আল্লাহ আমার এই ছোট্ট বাবাটাক ছাড়া মুই কেমনে থাকিম?’
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com