সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট।। সুনামগঞ্জ ।।বাতয়ন২৪ডটকম।। ০১ আগস্ট ২০২৬

এর আগে একই রাতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছন রাজা তোরণ এলাকায় একটি বিক্ষোভ মিছিলও করেছেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে শেয়ার করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরেছিলেন।

মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তার কাছে কোনো তথ্য নেই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে বলে শুনেছেন। রাত ৩টা থেকে চারটার মধ্যে এ মিছিল হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com