সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক||বাতায়ন২৪ডটকম||

“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এই স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সদ্য গঠিত চট্টগ্রামের মিরসরাইয়ের শাখার আহ্বায়ক কমিটির (একাংশ) বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতারা।

মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, মিরসরাইয়ের মাটি শেখ হাসিনার ঘাঁটি, বীর চট্টলার মাটি শেখ হাসিনার ঘাঁটি, শেখ হাসিনার সরকার বারবার দরকার সহ বিভিন্ন নামে স্লোগান দেন তারা।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি হয়তো পূর্বের হবে। বাইরে থেকে এসে ফটোশেসন করে চলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com