সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

হবিগঞ্জের ঘটনায় গতকাল  সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্টাফ করেসপন্ডেন্ট।। সিলেট ।।বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে তা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল ২৯ জুলাই (বুধবার) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরো বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com