সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
আমেরিকার সাথে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সাথে একটি শব্দও উচ্চারণ করেনি  : ডা: শফিকুর রহমান

আমেরিকার সাথে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সাথে একটি শব্দও উচ্চারণ করেনি  : ডা: শফিকুর রহমান

শুক্রবার সন্ধায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

স্পেশাল করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জামায়াত আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ আমেরিকার সাথে চুক্তির বিষয়ে অন্তর্বতীকালীন সরকার জামায়াতের সাথে  একটি শব্দও উচ্চারণ করে নি। এটা আগেও বলেছি। এখনও বলছি দায়িত্ব নিয়ে। ডা. শফিক আরও বলেন, তিস্তার বিনিময়ে পদ্মা ব্যারেজ প্রকল্প আমরা মেনে নিবো না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতেই হবে।  পশ্চিমবঙ্গসহ দুনিয়ার কোনস্থানেই কেবল ধর্মীয় পরিচয়ের আঘাত দেয়ার অধিকার কোন দেশের সংবিধানও দেই নি, দুনিয়ার কারো নেই। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার। রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে  মহানগর জামায়াত আমীর এটিএম আজম খানের নামও ঘোষণা করেন তিনি।

শুক্রবার  (১৫ মে) সন্ধা ৬ আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এসব বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন দলটির রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, সহকারি পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মাহবুর রহমান বেলাল এমপি, রায়হান সিরাজি এমপি, মহানগর জামায়াত আমীর এটিএম আজম খান, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।

এসময় আমেরিকার সাথে চুক্তির বিষয়ে বিএনপি জামায়াতের সাথে কথা হওয়া সংক্রান্ত  অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেস্টার বক্তব্যের বিষয়ে অবস্থান তুলে ধরেন জামায়াত আমীর। বলেন, ‘ এই বিষয়ে আগেও প্রশ্ন এসেছিল। তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে, সরকারের (অন্তবর্তিকালীন) পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় ( আমেরিকার সাথে চুক্তি) নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের পজিশন।’

জামায়াত আমীর বলেন, ‘ পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ না। দুনিয়ার যেখানে এই রকম অপকর্ম হবে আমরা তার নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার অধিকার এই দুনিয়া কাউকে দেয় নাই। কোন দেশের সংবিধানও দেয় নাই। কেউ যদি এটা করেন মানবতার উপর এটা জুলুম এবং আমরা তার বিপক্ষে সবসময় আমাদের অবস্থান স্পষ্ট।’

ডা. শফিক বলেন, ‘ আমরা পদ্মা ব্রিজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই। কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভিতরে স্পস্টভাবে এনিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন। আমাদের অবস্থান এ বিষয়ে একদম পরিস্কার। ’

জামায়াত আমীর বলেন, ‘  আমরা আমাদের দলের মুক্তি নয়, দেশবাসীর মুক্তি চাই। আমরা আমাদের দেশ দলের উন্নতি নয়, আমরা গোটা দেশবাসীর উন্নতি চাই। এইভাবেই আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই।’

জামায়াত আমীর বলেন, ‘ আপনারা দেখেছেন সত্তর ভাগ মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে। কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব। সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে, অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ।’

পরে তিনি মহানগর জামায়াত আমীর এটিএম আজম খানকে রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন। সুধিসমাবেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও অংশ নেন।

এর আগে বেলা ১২ টায় নগরীর মডেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগের থানা ও উপজেলা জামায়াতের আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় জামায়াত আমীর নেতাদের উদ্দেশ্যে বলেন,  ‘ জনগণের ভালোবাসা সমর্থন ছাড়া জোর করে আমরা কি এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে পারব? জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি. দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন যে সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে, ইনশাআল্লাহ। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে ভাই। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।

জামায়াত আমীর  আরও বলেন, ‘ মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।’

নেতাদের উদ্দেশ্যে জামায়াত আমীর সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যে যেন কোন দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি। দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।’

সকাল ৯ টায় তিনি ১ দিনের সফরে প্রথমে রংপুর সার্কিট হাউজে আসেন। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া  হয়। পরে তিনি  জামায়াত ও শিবিরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

বাতায়ন২৪ডটকম।। সমামা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com