সংবাদ শিরোনাম :
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
হেঁটে দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

হেঁটে দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার রাস্তায় হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।
এর আগে তিনি নৌবাহিনীর সদর দপ্তরে মসজিদের জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২-এর বাসায় যান।

দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।

কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম। তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com