সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও।। বাতায়ন২৪ডটকম।।

সংস্কার সবার আগে বিএনপিই চেয়েছে, গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। তার আগমনে উত্তরাঞ্চল আরও এগিয়ে যাবে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি৷

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি ওনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তিনি৷ ঢাকায় তিনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল।

জেলা পর্যায়ে সফরের খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে৷ পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com