সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বাংলাদেশ আজ শোকে স্তব্ধ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় নেত্রী ও দেশের শীর্ষ অভিভাবক ছিলেন। প্রিয় নেত্রীর এমন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে গভীর শোক প্রকাশ করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া-পরম শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য নাম। কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে এই মহীয়সী নারীর আত্মার মাগফেরাত কামনা করছি।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তার ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ খালেদা জিয়া, আজ সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

লাখ লাখ মানুষ শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার দীর্ঘ সংগ্রামের পথ এবং আত্মত্যাগের কথা তুলে ধরছেন অনেকেই।

সাংবাদিক এম মোশাররফ হোসাইন লিখেছেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের উপর আল্লাহর লা’নত বর্ষিত হোক।’

সাংস্কৃতিক কর্মী মধুসূদন মিহির চক্রবর্তী লিখেছেন, ‘সবে কিশোর থেকে যুবক হয়ে ওঠার সময় দেখেছিলাম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে তিনি মানুষের হৃদয়ে রাজত্ব করবেন, চিরকাল। তাঁর অনন্ত লোকের যাত্রা শান্তিময় হোক। শোক ও শ্রদ্ধা জানাই।’

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে গভীর শোকের ছায়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এভারকেয়ার হাসপাতাল এলাকা, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় এলাকায় অগণিত নেতা-কর্মীকে আহাজারি করতে দেখা গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com