সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণ করলো বিএনপি নেতা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি
গোপনে আজই বিয়ে করছেন সামান্থা

গোপনে আজই বিয়ে করছেন সামান্থা

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন।। বাতায়ন২৪ডটকম।।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। নাগার্জুনার পুত্র নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ঘুরছে ভারতের শোবিজে। এবার জানা গেল নতুন খবর। আজই নাকি ঘরোয়া আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা!

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, সোমবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত ইশা যোগ ফাউন্ডেশনে সামান্থা-রাজের চার হাত এক হতে পারে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেতরের খবর, খুব সীমিত পরিসরে আয়োজন হবে এ বিয়ে।

প্রেমিক পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা

 

ইশা যোগ ফাউন্ডেশনে নিয়মিত যাতায়াত সামান্থার। আধ্যাত্মিক অনুশীলনের প্রতি গভীর অনুরাগ রয়েছে অভিনেত্রীর। তাই প্রেমিকের সঙ্গে কাগজ-কলমে সম্পর্ক বাঁধতে বিশেষ জায়গা হিসেবে এই কেন্দ্রটিকেই বেছে নিয়েছেন বলে ধারণা অনেকের।

ভারতীয় গণমাধ্যমের খবর আরও বলছে, শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরাই থাকবেন বিয়েতে। তারকাদের নিয়ে জাঁকজমক অনুষ্ঠানের পরিকল্পনা নেই আপাতত। পরিমিত আয়োজনেই নতুন অধ্যায় শুরু করতে চান সামান্থা-রাজ।

তবে পুরো বিষয়টি নিয়ে নীরব আছেন দু’জনই। কিন্তু নীরব নন রাজ নিদিমারুর স্ত্রী শ্যামলী দে। সামান্থা-রাজের সম্পর্ক নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ তিনি। সর্বশেষ মন্তব্যে লিখেছেন, ‘বেপরোয়া মানুষজন, বেপরোয়া সিদ্ধান্ত।’

নাগা চৈতন্যকেও ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা

এর আগে ২০১৭ সালে সামান্থা বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। সেই দাম্পত্য টেকেনি। এদিকে নাগা চৈতন্য নতুন জীবন শুরু করেছেন শোভিতা ধুলিপালার সঙ্গে। এবার সামান্থাও নতুন পথের দিকে পা বাড়াচ্ছেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com