সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
ডেমোক্র্যাট দলের সমর্থক ইহুদিদের মধ্যে ফাটল

ডেমোক্র্যাট দলের সমর্থক ইহুদিদের মধ্যে ফাটল

স্টাফ করেসপন্ডেন্ট, আন্তর্জাতিক ডেস্ক।।বাতায়ন২৪ডটকম।।
আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জোহরান মামদানি। আগামী বছরের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন তিনি। তার এই বিজয় দেশটির ইহুদি ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। অর্থাৎ, গতানুগতির ইহুদি ডেমোক্র্যাট ভোটার আর তরুণ প্রগতিশীল ভোটারদের মধ্যে গভীর বিভাজন তৈরি করবে, যা ইসরাইলের বাইরে বিশ্বের বৃহত্তম ইহুদি অধ্যুষিত শহরটিতে রাজনীতিতে নতুন রূপ দিতে পারে।

৩৪ বছর বয়সি মামদানি নিউ ইয়র্কের সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজেই পরাজিত করেছেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কারণে মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের মনোভাবের অভিযোগকে দৃঢ়ভাবে মোকাবিলা করেছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে ক্ষুব্ধ বহু ডেমোক্র্যাট ও তরুণ ইহুদি ভোটারদের সমর্থন পেয়েছেন মামদানি। গত বসন্তে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন সংহতি আন্দোলনে প্রকাশ্য সমর্থন তার রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করেছিল।

গত বছর পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ৩৫ বছরের কম বয়সি ৫০ শতাংশ ইহুদি-আমেরিকান গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনার পক্ষে আর ৫০ বছর বা তার বেশি বয়সি ৬৮ শতাংশ ইহুদি এই যুদ্ধকে গ্রহণযোগ্য বলে মনে করেন।

নিউ ইয়র্ক সিটিতে ৪ নভেম্বর অনুষ্ঠিত মেয়র সাধারণ নির্বাচনে প্রায় এক-তৃতীয়াংশ ইহুদি ভোটার মামদানিকে সমর্থন করেছিলেন। এক্সিট পোল দেখিয়েছে, যা ঐতিহ্যগতভাবে ইসরাইলপন্থি ভোটব্যাংকের জন্য এক ধাক্কা।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com