সংবাদ শিরোনাম :
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
রংপুরে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার, গ্রেফতার ২

রংপুরে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে বালুভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে র‌্যাব-১৩। গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

শুক্রবার ( ১১ জুলাই) রাত ১১ টায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের নব্দীগঞ্জে চেকপোস্ট বসিয়ে  এসব গাজা উদ্ধার করে পুলিশ।

র‌্যাব-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান,  আমাদের কাছে খবর ছিল লালমনিরহাট থেকে একটি বালুভর্তি ট্রাকে বিপুল পরিমান গাজা যাচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। বিষয়টি আমরা ফলোআপ করি। তিস্তা সড়ক সেতু থেকে ট্রাকটি ফলো করে নব্দীগঞ্জে চেক পোস্ট বসিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ব-১৬-২৬৪৫) আটক করি। পরে বালুর ভেতর থেকে গাজার ২০টিরও বেশি ছোট বড় বস্তা উদ্ধার করা হয়। তাতে বিপুল পরিমান গাজা ছিল। কি পরিমান ছিল সেটা তাৎক্ষণিকভাবে বলতে পারেন নি এই র‌্যাব কর্মকর্তা। থানায় নিয়ে গিয়ে মামলা হওয়ার পর পরিমান বলা যাবে বলে জানান তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, এসময় ট্রাকটিতে মাদককারবারিরা কেউ ছিল না। চালক ও হেলপাড়কে আটক করে ট্রাকটিসহ মাহিগঞ্জ নেয়া হয়েছে।  চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তারা কয়েকজনের নাম বলেছেন। তাদের বিরুদ্ধে খোঁজখবর নেয়ার পাশাপাশি গ্রেফতারে অভিযান চলছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com