সংবাদ শিরোনাম :
রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিঠাপুকুরে হোটেলে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১ লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে মাদকদ্রব্য ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দ বিশ্ব বাজারে কমল জ্বালানি তেলের দাম পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই

রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম 

চার খুনের ঘটনার পর রংপুরের পুলিশ কমিশনার মো. আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন দাবি ভুল ও বিভ্রান্তিকর

প্রকৃতপক্ষে, উক্ত চার খুনের ঘটনা ঘটার আগেই গত ১২ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

বিভ্রান্তির উৎস ও গণমাধ্যমের দাবি
সম্প্রতি বাংলা ভিশন, বিবিসি বাংলা, বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশন, যায়যায়দিন, বাংলা ট্রিবিউন ও বাংলানিউজ২৪-সহ কয়েকটি মূলধারার গণমাধ্যমে দাবি করা হয় যে, যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় এবং চার খুনের ঘটনার প্রেক্ষিতে রংপুর মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আব্দুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রকৃত তথ্য ও প্রজ্ঞাপন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা অফিসিয়াল প্রজ্ঞাপন (তারিখ: ১২ আগস্ট) পর্যালোচনা করে দেখা যায়, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে: রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আব্দুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি গত ২৬ এপ্রিল তারিখে রংপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফলে “১৩ দিনের মাথায় সরিয়ে দেওয়া” সংক্রান্ত তথ্যটিও সঠিক নয়।

সুতরাং, চার খুনের ঘটনার জেরে বা হুট করে ১৩ দিনের মাথায় পুলিশ কমিশনারকে বদলি করার যে প্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com