হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা, রংপুর||
রংপুরের পীরগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে অফিসার ইনর্চাজ পীরগাছা থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের সভাপতিত্ব ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এবং পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা জাতীয় নাগরিক পার্টির সদর ইউনিয়নের সদস্য সচিব ডা.মাসুদ রানা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সূত্রে জানা যায়,এবার পীরগাছা উপজেলায় মোট ৮৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম