সংবাদ শিরোনাম :
খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান
খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

আরিফুল ইসলাম | খাগড়াছড়ি| বাতায়ন২৪ডটকম

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে উত্থাপিত বিষয়গুলো বিধি মোতাবেক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান। একই সঙ্গে মাঠপর্যায়ের সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com