সংবাদ শিরোনাম :
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কারা? ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন। রংপুরে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩২ হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি রংপুরে পুলিশের বিশেষ অভিযান: দুই ঘণ্টায় মাদকসহ ৩০ জন গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি রংপুরে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো কি আগে জানতেন? টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই
সাজা শেষে মালয়েশিয়া থেকে ফিরলেন ২২ বাংলাদেশি

সাজা শেষে মালয়েশিয়া থেকে ফিরলেন ২২ বাংলাদেশি

সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ২২ বাংলাদেশি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ।

শনিবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়।

বাংলাদেশি ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০ , পাকিস্তানের ১১,  শ্রীলঙ্কার ৮,  থাই ৫ এবং  ফিলিপিনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেইসঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।

এর আগে কয়েক ধাপে, একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশিসহ ৪৩৩ জন অভিবাসীকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com