স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রতন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৩১ অক্টোবর) রংপুর মহানগরীর কোতোয়ালী থানার ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবা কামারপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ । ডিবির এসআই (নিরস্ত্র) প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে রতন হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রতন হোসেন ওরফে ‘প্রেস রতন’ মৃত জাহিদুল ইসলামের ছেলে। তার স্থায়ী ঠিকানা রংপুর মহানগরীর তাজহাট থানার আশরতপুর ঈদগাহপাড়া এবং বর্তমান ঠিকানা কোতোয়ালী থানার মিস্ত্রিপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম