সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের ফেরাতে খেলার মাঠে আনতে হবে: রসিক প্রশাসক ডন কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাচালান চক্রের মূল হোতা গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন ফয়সল আমীন, ভোট পড়েছে ৬৪.৭৭% ঠাকুরগাঁওয়ে ভোট কারচুপি ও এজেন্টদের ওপর হামলার অভিযোগ, শনিবার জামায়াতের বিক্ষোভ যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর সন্তানের জন্ম
ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

প্রত্যেকটি ক্রীড়া সংস্থা ও সংগঠকদের বিরুদ্ধে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন এরই মধ্যে এজন্য একাধিক কমিটিসেহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি স্টেডিয়াম ও ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন। সেখানে পৌছালে খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় রংপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশেনের প্রশসাক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি কমিটি করেছি যে আমাদের ঢাকার ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুটিং আর্চারি বিভিন্ন ফেডারেশনের বেশ কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে। এবং সেই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের দুর্নীতি দমন কমিশন তারাও কাজ করছে, আমরা কাজ করছি এবং প্রত্যেকটি ক্রীড়া সংস্থার ক্রীড়া সংগঠনে যারা রয়েছেন। যারা এই দুর্নীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ। আমরা প্রত্যেকটি ফেডারেশনের জবাবদিহিতার আওতায় আনতে নিশ্চিত করতে চাই। এবং প্রত্যেকটি জেলা ক্রিড়া সংস্থাও আমাদের সেই জবাবদিহিতার ভেতরে থাকবে। এবং আমরা আশা করি এই জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন জেলা ক্রিড়া সংস্থাকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য আমাদের দশটি ইভেন্টের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বরের পর থেকে জানুয়ারি থেকে আমরা প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থায় আমাদের সেই নতুন কুড়ির ১০টি ইভেন্ট পাশাপাশি আচারের শুটিং হকি সহ বক্সিং এবং জিমনেসটিক সহ বছরব্যাপী আমরা এই ১৫টি ইভেন্টের একটি ক্যালেন্ডার তৈরি করে দেব জেলা প্রশাসকের কাছে এবং সে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থা যিনি সাধারণ সম্পাদক থাকবেন নির্বাচিত কমিটি হওয়ার পরে সেই মাধ্যমে আমরা বছরব্যাপী এই ক্যালেন্ডারগুলো আমরা বাস্তবায়ন করব।”

আমিনুল ইসলাম বলেন, ‘ প্রত্যেকটি বিভাগীয় জেলা স্টেডিয়ামের উন্নয়নের ধারাবাহিকতায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কারের জন্য ডিপিপি তৈরি করা হচ্ছে । রংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের বিষয়ে তিনি বলেন, যদি প্রয়োজন হয় সেটাও করা হবে। পরে তিনি লালমনিরহাট যান।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com