সংবাদ শিরোনাম :
রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পীরগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত  হারাগাছের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি সাব্বির টাঙ্গাইলে গ্রেপ্তার রংপুরে পাচারের চেস্টাকালে সোয়া দুইকোটি মূল্যের কালো পাথরের বিষ্ণমুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড
রংপুরের পীরগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক

রংপুরের পীরগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক

হাবিবুর রহমান হাবিব | পীরগাছা (রংপুর) প্রতিনিধি| বাতায়ন২৪ডটকম

রংপুরের পীরগাছায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাকলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম উচাপাড়া এলাকার মিজানুর রহমান স্বপনের ছেলে আবু দারদা মাফী (২৫) এবং একই এলাকার মাসুদ মিয়ার ছেলে লিমন মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের দিকনির্দেশনায় এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের চাকলার পাড় এলাকায় অভিযান চালায়।
এ সময় সবুজ মিয়ার একটি পরিত্যক্ত বাড়ির সামনে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে আটক দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com