সংবাদ শিরোনাম :
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে বাসে তল্লাশি, ৮৮ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার জামায়াতকে দলের নাম থেকে ইসলাম বাদ দেয়ার আহবান জানালো রংপুর মহানগর বিএনপি স্বচ্ছতা ও শৃঙ্খলায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রিপেইড মিটার বাতিল না হলে রংপুরে গণপ্রতিরোধের হুঁশিয়ারি এএসআই নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশ রেঞ্জ ডিআইজির শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে হত্যা, দুই দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন

ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম |

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফুলকুঁড়ি আসরের রংপুর মহানগর উপদেষ্টা সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে নগরীর লালবাগ পর্যন্ত গিয়ে আবার মূল ফটকে ফিরে আসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেরোবি শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন, মসিহার রহমান ও মাঈনুল ইসলাম, কেন্দ্রীয় কর্মী পরিষদের সদস্য ও রংপুর মহানগর পরিচালক বদিউজ্জামান সাদিক এবং বেরোবি শাখার পরিচালক মেহেদী হাসান সিয়াম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ হোসেন বলেন , “শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শিশুদের সুস্থ বিকাশ, নৈতিক চরিত্র ও সৃজনশীলতা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের ভিত্তি। তাই শিশুদের হাতে স্বপ্ন, মূল্যবোধ ও আদর্শ তুলে দিতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে  অনুষ্ঠান শেষ হয়। এতে সংগঠনের সদস্য ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com