স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম|
রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৫ পুরিয়া হেরোইনসহ মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বদরগঞ্জ উপজেলার ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের শিবপুর বালা চড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা ডিবির এসআই (নিঃ) মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রুবেল। পরে পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থলেই আটক করেন। তার হেফাজত থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
আটক রুবেল বদরগঞ্জ উপজেলার শিবপুর বালা চড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে বদরগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
সুশান্ত চন্দ্র রায়।
এইচআরবি /বাতায়ন২৪ডটকম