সংবাদ শিরোনাম :
বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়: রংপুরে মহুবার রহমান কোল্ড স্টোরেজ ঘেরাও আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন
পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান হাবিব|পীরগাছা (রংপুর)| বাতায়ন২৪ডটকম

রংপুরের পীরগাছায় পূর্ববিরোধের জেরে এক যুবককে মারধর, ও ভয়ভীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

পীরগাছা সদর ইউনিয়নের সুখানপুকুর গ্রামের বাসিন্দা রেজওয়ান হোসেন। ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার মাইদুল ইসলাম ও আবু নাঈমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। গত ৩১ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় তারা ভুক্তভোগীর পথরোধ করে গালিগালাজ করে এক পর্যায়ে প্রতিবাদ করলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বুধবার বিকেলে পীরগাছা বাজারে নিজ দোকানে সংবাদ সম্মেলন করেন তিনি।
ভুক্তভোগী রেজওয়ান হোসেন বলেন,
“পূর্ববিরোধের জেরে আমাকে পথরোধ করে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চাই।”

এবিষয়ে পীরগাছা থানার এ এস আই শাহীনুর ইসলাম জানান,ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com