সংবাদ শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়: রংপুরে মহুবার রহমান কোল্ড স্টোরেজ ঘেরাও আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর
রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী জহিরন আক্তার জুঁই ওরফে গেদীর খালাসের অভিযোগ উৎসের মায়ের

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম 

দীর্ঘ ১১ বছর পর রংপুরে সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদন্ড, ২ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে খালাসের আদেশ দিয়েছে আদালত। তবে রায়ে অসন্তোস প্রকাশ করে প্রধান আসামী মাদক ব্যবসায়ী জহিরন আক্তার জুঁই ওরফে গেদীর খালাসের অভিযোগ এনেছেন উৎসের মা নুরজাহান বেগমের।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় দেন। এসময় আসামী রবিউল হেমরম ওরফে হেকরমকে (২৪) মৃত্যুদন্ড, শুভ কুমার (২৫) ও  এলিন (২২) নামের ২ জনকে যাবজ্জবীন কারাদন্ডাদেশ  দেন। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায়  জহিরন আক্তার জুঁই ওরফে গেদী (২৮), রিপন মিয়া  (২৫) ও  রেজাউল ইসলাম রুপমকে (২২) বেকসুর খালাস দেয়া হয়।
আদেশের সময় গেদি ছাড়া সবাই পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল হাদি বেলাল জানান, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর স্থাণীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস নগরীর ধর্মদাস শেখ পাড়া এলাকায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় উৎসের মা নুরজাহান নুরি বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা করেন। এই মামলায় পুলিশ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। দীর্ঘদিন স্বাক্ষীদের জবানবন্দি ও জেরা শেষে বিচারক এই রায় দেন।

রায়ে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককেই  ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডাদেশ দেয়া হয়। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছে সাংবাদিক উৎসের মাসহ স্বজনরা।
উসের বোন জানান, প্রায় ১১ বছর পর বিচারটা হলো, কিন্তু বিচারটা ভুল ছিল। আমি একেবারে খুব দুঃখের সাথে, মর্মাহত হয়ে আপনাদেরকে বলছি আমি অনেক লেভেলে সহযোগিতা চেয়েছি। মানে রাজনৈতিক না, এমনি একটু আসা-যাওয়া আমার কষ্টটা বুঝতে পারছেন। কিন্তু আসলে অইটুক পাই নাই। পাইলে হয়তো একটু মনটা অন্যরকম হয়ে যাইতো। তো আসলে, আমরা সন্তুষ্ট না।’

উৎসের বোন আরও বলেন, “আরেকটা কথা আমি বলতে চাই যে, আপনারাও কিন্তু অই অবস্থানে। এই পেশাকে সবাই ভালোবেসেই আসে, অর্থ অর্জনের চেয়ে, টাকা অর্জনের চেয়ে। এটা আপনাদের যদি কোনো অঘটন ঘটে, দুই-চার দিন সবাই মনে রাখবে। যেটা আমাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে। তো আমরা চাই যে আপনাদের মাধ্যমেও আপনারাও একটু চাওয়া-পাওয়া আপনাদেরও আছে যে, নেক্সটে আপনাদের যদি এরকম না হোক, আল্লাহ্‌ না করুক কারও হয়, তখন বিচারটা কেমন চাইবেন?”

সাংবাদিক উৎসের মা নুরজাহান বেগম নুরী বলেন, “আমার ছেলের মার্ডার কেসের আসামির এই রায়ে আমি সন্তুষ্ট নই। ন্যায়বিচারটুকুই ঠিকমতন পাইলাম না। যে মূল জামিন আসামি, সেই তো খালাস পাইলো। সে তো দোষের শাস্তি হইলো না, সে তো নির্দোষী খালাস পাইয়া গেল, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল হাদি বেলাল জানান, ‘আমরা সন্তুষ্ট না। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইয়ে করব। বিশেষ করে যিনি এই হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জহিরন আক্তার জুঁই। যিনি মাদক ব্যবসায়ী। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে মারাইলো টাকা দিয়ে তাকে অব্যাহতি দেয়া হলো। অথচ জুইয়ের মাদক ব্যবসার বিরুদ্ধে সাংবাদিক উৎস রিপোর্ট করতো। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com