স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার করেছে মহানগর পুলিশ।
রোববার (২২ আগস্ট) রাত ১১ টায় মাছুয়া পাড়ার মন্দির এর পাশে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর তালাবদ্ধ দোতলা বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ সময় গণপতি চক্রবর্তীর (৬৫) লাশ দোতলার ছাদ, সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী(৫৫), মেয়ে কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করা প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ঘরের খাটের নিচ থেকে পুত্র রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর(১২) লাশ উদ্ধার করা হয়। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর এলাকায়।
স্থানীয়রা জানান , কয়েকদিন থেকেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে গন্ধ পাওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ঘটনাস্থলেস্থলে এসেছে সিআইডির বিশেষ টিম।
ঘটনাস্থলে উপস্থিত মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দোতলা বাড়ির প্রধান গেট তালাবদ্ধ। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দোতলার ঘরের পাটের নিচ থেকে প্রিয়ম, তিনতলায় ওঠার সিঁড়ির থেকে প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তী এবং ছাদ থেকে গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করি। এখন সিআইডির তদন্তুর ডিম প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কিভাবে এই হত্যাকাণ্ড হল তা দেখতে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ওরা বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করছি।
লাশের শ্রুতহাল প্রতিবেদন তৈরির পর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রয়োজনীয় কর্মকাণ্ড শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে প্রাপ্ত তথ্য জানানো হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে পুলিশ
মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম