সংবাদ শিরোনাম :
মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ
পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম

পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম

হাবীবুর রহমান হাবীব|পীরগাছা, রংপুর|

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু কদমতলা এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে এক বিধবা নারী ও তার তরুণ ছেলেকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ সময় বাড়িঘরে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধনেরও অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী রেজিয়া খাতুন ও তার ছেলে রিয়াদ মিয়াকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রেজিয়া খাতুন বাদী হয়ে পীরগাছা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে কষ্টের মধ্য দিয়ে সংসার চালিয়ে আসছিলেন রেজিয়া খাতুন। ব্যবহৃত একটি ফ্রিজে খাবার রাখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে তার দেবর জহুরুল ইসলামের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ২০ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে রেজিয়া খাতুনের বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী রেজিয়া খাতুন বলেন, “স্বামী মারা যাওয়ার পর ছেলে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছি। সামান্য একটি ফ্রিজে খাবার রাখাকে কেন্দ্র করে দেবর জহুরুল ইসলামের পরিবারের সঙ্গে বিরোধ হয়। সেই বিরোধের জেরে গভীর রাতে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে দরজা ও টিনের বেড়া ভাঙচুর করে। আমি প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করা হয়।

তিনি আরও বলেন, “আমার ছেলে আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লোহার রড ও গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানো হয়। আমরা মা-ছেলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

আহত রিয়াদ মিয়া বলেন, “আমার মাকে মারধর করতে দেখে আমি তাকে বাঁচাতে এগিয়ে যাই। তখন তারা আমাকে চারদিক থেকে ঘিরে লোহার রড ও গাছের ডাল দিয়ে মারধর করে। হামলায় আমি গুরুতর আহত হই। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জহুরুল ইসলাম মুঠোফোনে বলেন, “রিয়াদ আমার আপন ভাতিজা। পারিবারিক শাসনের অংশ হিসেবে তাকে সামান্য মারধর করা হয়েছে। ভাঙচুর কিংবা শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com