স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর বিএনপি। মিছিল থেকে তাদের দুজনের হাত ধরে রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফজু উন নবী ডন। এসময় সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহবায়ক সুলতানুল আলম বুলবুলসহ মিছিলে বিপুল পরিমান নেতাকর্মী অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভিকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন তারা।
পরে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এসময় মহানগর সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং আগামী দিনের কান্ডারী রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় আমি রংপুর মহানগর বিএনপি ও রংপুরবাসীর পক্ষ থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই রংপুরেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মাঝে যে বাঁধভাঙ্গা যে খুশি আমেজ সৃষ্টি হয়েছে, এটি ব্যতিক্রম রংপুরও নয়।
ডন বলেন, ‘ আমরা বিশ্বাস করি আমাদের এই দুইজন প্রিয় অভিভাবকের নেতৃত্বে আগামীতে আমাদের রংপুরের নাগরিক যে সমস্যাগুলো আছে বা নাগরিকদের যে প্রাপ্য হকগুলো আছে, সে সবগুলো আমরা আদায় করতে সমর্থ হব। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, আমরা আশা করছি আমাদের এই প্রিয় দুইজন নেতৃত্ব নেতার মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলেও ঠিক একইভাবে উন্নয়নমূলক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। আমাদের এই অঞ্চলে যে পিছিয়ে পড়া মানুষগুলো যে এই অঞ্চলে কর্মসংস্থান নেই, আমাদের যে তৃণমূলের মানুষের যে বেকারত্বের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতেও আমাদের অনেক বেশি সহজ হবে বলে আমি বিশ্বাস করি।”
সমাবেশে মহানগর আহবায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘আমরা মনে করি রিজভী আহমেদ এবং মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম দুজনেই পরামর্শ করে আমাদের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য উনারা বাস্তব পদক্ষেপ নিবেন। ইনশাআল্লাহ উনাদের এই পদক্ষেপের ফলে আমাদের এই রংপুর অঞ্চলের মানুষের সকল সমস্যার সমাধান হবে, এইটা আমরা প্রত্যাশা করছি। এবং সেজন্য রংপুর অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা এবং সবাই মনে করেছে যে আল্লাহর রহমতে আমাদের পার্টির চেয়ারম্যান দুজন ভালো ব্যক্তিকে এই দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।
সামু বলেন, ‘এজন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এবং একই সাথে পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সবকিছু বিচার বিশ্লেষণ করে এই দায়িত্বগুলো দিয়েছেন, তাকেও আমরা রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি।;
নেতাকর্মীদের বক্তব্যে স্পষ্ট বার্তা তারা বলেন, মির্জা ফখরুল এবং রিজভী রংপুর বিভাগের সম্পদ। তারা বাংলাদেশের এখন শীর্ষ দায়িত্বে। তাদরে হাত ধরেই উন্নয়ন বঞ্চনা থেকে রক্ষা পাবে রংপুর বিভাগ।
সমাম/বাতায়ন২৪ডটকম/এইচআরবি