সংবাদ শিরোনাম :
জুয়ারীদের হামলায় আহত সেই কলেজ শিক্ষক আর নেই বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম পলাশ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাহেবগঞ্জে মানববন্ধন, থানা ঘেরাওয়ের হুশিয়ারি যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা বেরোবির ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তার দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আইনজীবী আলিফ হত্যা মামলা তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর
বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট |দিনাজপুর| বাতায়ন২৪ডটকম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), বিজিবি দিনাজপুর ক্যাম্প, র‍্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ অভিযানিক দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মুঠোফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন চিরিরবন্দরের দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদরের ছোট গুড়গোলা গ্রামের মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ীর খেতদিঘী গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুরের কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে। তারা এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে বলেও জানিয়েছে।

বিজিবি আরও জানায়, এবার উদ্ধার করা বিষও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে এসব তথ্য এখনো তদন্তাধীন।

বিজিবির হিসাবে, উদ্ধার করা সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের মোট জব্দমূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। আটকদের গত ১৩ আগস্ট উদ্ধার করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। বিজিবি জানিয়েছে, পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com