সংবাদ শিরোনাম :
হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা জুয়ারীদের হামলায় আহত সেই কলেজ শিক্ষক আর নেই বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম পলাশ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাহেবগঞ্জে মানববন্ধন, থানা ঘেরাওয়ের হুশিয়ারি যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা বেরোবির ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তার দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা

হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুরের কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌর এলাকায়, মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হারাগাছ পৌর বিএনপি।

শোকজ পাওয়া ব্যক্তি হলেন হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জু।

শুক্রবার (২১ আগস্ট) রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়, হারাগাছ পৌর এলাকার মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানের কথা বলে সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু। তিনি বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয় ব্যবহার করে অর্থ নেওয়ার অভিযোগ গুরুতর। এ ঘটনায় টাকা নেওয়া ও পরে তা ফেরত দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দলের নজরে আসার পর পৌর বিএনপির নেতারা অভিযোগটি তদন্ত করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুকে শোকজ করা হয়েছে।

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন জানান, সরকারি ভাতার তালিকায় তাদের তিনজনের নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য প্রথমে ৩৪ হাজার টাকা দাবি করা হয়। পরে ৩০ হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয় বলে অভিযোগ করে তিনি বলেন, তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রথম দফায় তারা ১৫ হাজার টাকা দেন। বাকি টাকা কয়েক দিন পর দেওয়ার কথা ছিল। তবে দলীয় পরিচয় ব্যবহার করে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে পরদিন তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন রঞ্জু।

৮নং ওয়ার্ড বিএনপির কর্মী আবু রায়হান বলেন, ৫আগষ্ট পরবর্তী কিছু লোক বিএনপিকে কলঙ্কিত করতে উঠেপড়ে লেগেছে, রঞ্জু তাদেরি একজন। এই চক্রের একটার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিলে বাকিরা ঠিক হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে শোকজ পাওয়া হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জু দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে তিনি এব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com